ঢাকা | বঙ্গাব্দ

কুয়াকাটা-ঢাকা মহাসড়কে বাস খাদে, আহ

  • প্রতিনিধির নাম : | নিউজটি দেখেছেনঃ 1518 জন
কুয়াকাটা-ঢাকা মহাসড়কে  বাস খাদে, আহ ছবির ক্যাপশন:
ad728


পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের গামইরতলা ও ঘুটাবাছা এলাকার মাঝামাঝি স্থানে কুয়াকাটা-ঢাকা মহাসড়কে ডলফিন পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। সোমবার এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কুয়াকাটা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে আসা ডলফিন পরিবহনের বাসটি একটি অটোগাড়ি (ইজিবাইক)কে সাইড দিতে গিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। বাসটিতে যাত্রীসংখ্যা তুলনামূলক কম থাকায় বড় ধরনের কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

দুর্ঘটনায় একটি শিশু আহত হলে তাকে দ্রুত কলাপাড়া হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা প্রদান শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। এছাড়া বাসের কয়েকজন যাত্রী সামান্য আহত হয়েছেন বলে জানা গেছে।

স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা জানান, মহাসড়কের ওই অংশে রাস্তার প্রশস্ততা কম হওয়ায় প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। বিপরীতমুখী যানবাহন চলাচলের সময় চালকদের চরম ঝুঁকি নিয়ে গাড়ি চালাতে হয়।

এলাকাবাসীর দাবি, দুর্ঘটনা রোধ ও নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে দ্রুত কুয়াকাটা-ঢাকা মহাসড়ক প্রশস্তকরণ এবং চার লেনে উন্নীত করার উদ্যোগ গ্রহণ করা হোক।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত উদ্ধার কাজে অংশ নেন এবং যান চলাচল স্বাভাবিক করতে সহযোগিতা করেন। তবে বারবার এমন দুর্ঘটনা ঘটায় জনমনে উদ্বেগ দেখা দিয়েছে।

নিউজটি পোস্ট করেছেন : স্বদেশ সময়

কমেন্ট বক্স
হজের  ফ্লাইটের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

হজের ফ্লাইটের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী