ঢাকা | বঙ্গাব্দ

ঝালকাঠির মরিচবুনিয়ায় জমি নিয়ে বিরোধে সকালে জগড়া রাতে গরুর গো খাদ্যে আগুন

  • প্রতিনিধির নাম :এইচএম নাসির উদ্দিন ঝালকাঠি প্রতিনিধি | নিউজটি দেখেছেনঃ 14915 জন
ঝালকাঠির মরিচবুনিয়ায় জমি নিয়ে বিরোধে সকালে জগড়া রাতে গরুর গো খাদ্যে আগুন ছবির ক্যাপশন:
ad728
ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার মরিচবুনিয়া গ্রামে  একই বাড়ির মোঃ হানিফ হাওলাদার ও মোঃ আজগর আলী হাওলাদার এর সাথে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধে গতকাল শনিবার সকালে দুই পক্ষের সাথে  এ নিয়ে ঝগড়া হয়।
পরে দুপুরে মোহাম্মদ হানিফ হাওলাদার তার পরিবার নিয়ে পার্শ্ববর্তী গ্রামে একটি অনুষ্ঠানে যান ঐদিন রাতে বাড়িতে কেউ না থাকায় তার বাড়ির পিছনে গরুর খাদ্য আগুন আগুন জ্বলছে দেখে তাদেরকে খবর দেয়। 
তারা আসার পূর্বে আগুনে পুড়ে সম্পূর্ণ ছাই হয়ে যায় গরুর গো খাদ্য।
এ বিষয়ে ক্ষতিগ্রস্ত হানিফ হাওলাদার জানান, আমাদের একই বাড়ির প্রবাসী আজগরের পরিবারের সাথে দীর্ঘদিন যাবত জমি নিয়ে বিরোধ এবং মামলা চলে আসছে এর ধারাবাহিকতায় গতকাল সকালে এ নিয়ে দুই পক্ষের সাথে ঝগড়া হয়। একমাস আগে আমার নাতি মারা যাওয়ায় তার স্মরণে দোয়া ও মিলাদ অনুষ্ঠানে আমি আমার পরিবার নিয়ে আমি তাদের বাড়িতে যাই।
বাড়িতে কেউ না থাকা সুযোগে আমার প্রতিপক্ষ আজগরের স্ত্রী হালিমা বেগম, মেয়ে মিনা বেগম ও পুত্রবধূ পরশ মনি সহ তার লোকজন শনিবার রাত নয়টার দিকে আমার গরুর গো খাদ্যে আগুন দিয়ে পুড়িয়ে দেয়  এবং আমার গরু চুরি করে নিয়ে যাওয়ার সময় এলাকার লোকজন উদ্ধার করে। 
আমি এর বিচার চাই। 

নিউজটি পোস্ট করেছেন : স্বদেশ সময়

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কর্নেল অলির বিরুদ্ধে বিক্ষোভ, বিএনপির কাছে ব্যাখ্যা চাইলো এল

কর্নেল অলির বিরুদ্ধে বিক্ষোভ, বিএনপির কাছে ব্যাখ্যা চাইলো এল