ঢাকা | বঙ্গাব্দ

বাকেরগঞ্জে পাগলা কুকুরের কামড়ে নারী ও শিশুসহ ১১ জন আহত

  • প্রতিনিধির নাম :বরিশাল প্রতিনিধি : মাইদুল ইসলাম | নিউজটি দেখেছেনঃ 23183 জন
বাকেরগঞ্জে পাগলা কুকুরের কামড়ে নারী ও শিশুসহ ১১ জন আহত ছবির ক্যাপশন: কুকুরের কামড়ে নারী ও শিশুসহ অন্তত ১১ জন আহত
ad728
বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় পাগলা কুকুরের কামড়ে নারী ও শিশুসহ অন্তত ১১ জন আহত হওয়ার ঘটনা ঘটেছে।

রবি ও সোমবার রাত পর্যন্ত দুইদিনে উপজেলার ভরপাশা ইউনিয়নের ৮নং ওয়ার্ড ও পৌরসভার ৮নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় এ ঘটনা ঘটে। হঠাৎ করে উন্মত্ত হয়ে ওঠা একটি কুকুর পথচারীদের ওপর আক্রমণ চালালে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, কুকুরটি প্রথমে ভরপাশা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের মোল্লা বাড়ির সামনে সড়কে আলমগীর মোল্লার দুই শিশু সন্তানকে কামড় দেয়। কুকুরের কামড়ে আবির ৯ বছর ও হামিদা ২ বছর বয়সের দুই ভাই বোন আহত হয়।

এছাড়াও পৌরসভার ৮ নং ওয়ার্ডের তানিয়া ও আশা মনি নামের দুই শিশুকে কুকুর আক্রমণ করে কামড় দেয়।

এরপর অল্প সময়ের মধ্যে আশপাশের কয়েকটি বাড়িতে ঢুকে যাকে সামনে পায় তাকেই কামড় দেয়। এতে গত দুই দিনে শিশু ও নারীসহ মোট ১১ জন আহত হয়

আহতদের মধ্যে কয়েকজনকে গুরুতর অবস্থায় স্থানীয়রা উদ্ধর করে চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজে নিয়ে যায়। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। হাসপাতালে দায়িত্বরত চিকিৎসকরা জানান, আক্রান্তদের দ্রুত রেবিস প্রতিরোধ টিকা প্রদান করা হয়েছে। কুকুরে কামড় দেয়া সকলকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

এদিকে এ খবর পেয়ে স্থানীয়রা একত্রিত হয়ে সোমবার রাত ৯ টার দিকে কুকুরটিকে পিটিয়ে মেরে ফেলে। এতে এলাকাবাসীর মধ্যে কিছুটা স্বস্তি ফিরে এসেছে।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তারা জানান, এ ধরনের ঘটনা এড়াতে ভবঘুরে কুকুর নিয়ন্ত্রণ ও নিয়মিত টিকাদান কার্যক্রম জোরদার করা প্রয়োজন। তারা সবাইকে সতর্ক থাকার এবং আক্রান্ত হলে দ্রুত চিকিৎসা নেওয়ার পরামর্শ দিয়েছেন।

নিউজটি পোস্ট করেছেন : স্বদেশ সময়

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কোরবানির ঈদে অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে স্বদেশ মৃত্তিকার

কোরবানির ঈদে অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে স্বদেশ মৃত্তিকার