ঢাকা | বঙ্গাব্দ

সাপ্তাহিক কমলগঞ্জের হালচাল পত্রিকার শুভ উদ্বোধন ২৫ এপ্রিল

  • প্রতিনিধির নাম :দেওয়ান মাসুকুর রহমান, নিজস্ব প্রতিবেদক | কমলগঞ্জ (মৌলভীবাজার), | নিউজটি দেখেছেনঃ 86654 জন
সাপ্তাহিক কমলগঞ্জের হালচাল পত্রিকার শুভ উদ্বোধন ২৫ এপ্রিল ছবির ক্যাপশন:
ad728

২৪ এপ্রিল ২০২৬ : বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের অঙ্গীকার নিয়ে আত্মপ্রকাশ করতে যাচ্ছে সাপ্তাহিক পত্রিকা "কমলগঞ্জের হালচাল"। 

আগামীকাল শনিবার (২৫ এপ্রিল ২০২৬) দুপুর দেড়টায় কমলগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে এই মাহেন্দ্রক্ষণকে স্মরণীয় করে রাখতে এক শুভ উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও মৌলভীবাজার ৪ (শ্রীমঙ্গল - কমলগঞ্জ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. মুজিবুর রহমান চৌধুরী।

সকল সহযোদ্ধা সাংবাদিক ও শুভাকাঙ্ক্ষীদের যথা সময়ে উপস্থিত থাকার জন্য বিনীত অনুরোধ জানিয়েছেন সাপ্তাহিক কমলগঞ্জের হালচাল পত্রিকার বার্তা সম্পাদক সালাহ্উদ্দিন শুভ। তিনি বলেন, উক্ত অনুষ্ঠানে আপনার/আপনাদের সবান্ধব উপস্থিতি আমাদের পথচলাকে অনুপ্রাণিত করবে। 

বিশেষ দ্রষ্টব্য: উদ্বোধনী অনুষ্ঠান শেষে 'হালচাল' পরিবারের পক্ষ থেকে মধ্যাহ্নভোজের ব্যবস্থা রয়েছে।

নিউজটি পোস্ট করেছেন : স্বদেশ সময়

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বাকেরগঞ্জ উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বাকেরগঞ্জ উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত