ঢাকা | বঙ্গাব্দ

সিগ্ধ হাসি দিয়ে বিদায় নিলেন ইউএনও রুমানা আফরোজ

  • প্রতিনিধির নাম :মাইদুল ইসলাম মামুন, বরিশাল প্রতিনিধি | নিউজটি দেখেছেনঃ 41411 জন
সিগ্ধ হাসি দিয়ে বিদায় নিলেন ইউএনও রুমানা আফরোজ ছবির ক্যাপশন: উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজ।
ad728
তিনি এলেন, জয় করলেন এবং চলে গেলেন। প্রবাদটির সত্যতার প্রমান দিলেন বিদায়ী বরিশালের বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজ। তিনি বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার হিসেবে ১ বছর ৪ মাস কর্মকাল শেষ করে বৃহস্পতিবার সকালে স্নিগ্ধ হাসি দিয়ে সহকর্মী ও উপজেলার সকলের কাছ থেকে বিদায় নিলেন। বাকেরগঞ্জ উপজেলায় যোগদানের পর সাধারণ মানুষের সাথে তার আচরণ ছিল ভালোবাসা, সম্মান আর কৃতজ্ঞতার এক অপূর্ব সমাহার।

তিনি তাঁর কর্মদক্ষতা, মানবিকতা ও দূরদর্শী নেতৃত্ব দিয়ে বাকেরগঞ্জের মানুষকে সবসময়ই মুগ্ধ করেছেন। উন্নয়ন ও সেবার প্রতিটি ক্ষেত্রেই তাঁর আন্তরিকতা সকলকে অনুপ্রাণিত করেছে প্রাত্যহিকভাবে। বৃহস্পতিবার বিদায়ের মুহূর্তে তাকে ঘিরে সহকর্মীসহ সকলের চোখে ছিলো গভীর শ্রদ্ধা ও মমতা।

বাকেরগঞ্জের সাধারণ মানুষের অধিকার আদায় এবং প্রশাসনিক স্বচ্ছতা নিশ্চিত করতে তার ভূমিকা ছিল প্রশংসনীয়। বিশেষ করে স্থানীয় সমস্যা সমাধানে তার দ্রুত পদক্ষেপ এবং উন্নয়নমূলক কাজে তার সক্রিয় অংশগ্রহণ বাকেরগঞ্জবাসী মনে রাখবে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা খন্দকার আমিনুল ইসলাম বলেন, মানুষ চলে যায়, কিন্তু ভালোবাসা ও কাজের স্মৃতি রয়ে যায় চিরকাল। উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজ স্যারের নিষ্ঠা, সদাচার ও আন্তরিকতার এই স্মৃতি আমাদের পথ দেখাবে আগামী দিনগুলোতেও। তার নতুন কর্মস্থলের জন্য রইল হৃদয়ের গভীর থেকে শুভ কামনা।

বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজ উপজেলাবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, বাকেরগঞ্জে কর্মকালীন সময়ে তিনি যথাসাধ্য চেষ্টা করেছেন সাধারণ মানুষকে সাথে নিয়ে উপজেলার উন্নয়নে কাজ করতে। বিভিন্ন দপ্তরের দায়িত্ব পালনকালে তিনি সরকারি নিয়ম-নীতি বজায় রেখে এবং সর্বোচ্চ আন্তরিকতার সাথে সেবা দেওয়ার চেষ্টা করেছেন। কাজের ক্ষেত্রে কোনো ভুল-ত্রুটি হয়ে থাকলে তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ জানিয়ে তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।

তিনি আরও বলেন, “মানুষের সেবা করাই একজন প্রশাসনিক কর্মকর্তার প্রধান দায়িত্ব। জনগণের প্রত্যাশা ও সমস্যা সমাধানে আমি সবসময় আন্তরিক ছিলাম। উপজেলা প্রশাসনের প্রতিটি বিভাগ, উন্নয়ন প্রকল্প এবং শিক্ষার্থীদের বিভিন্ন কার্যক্রমে কাজ করতে পেরে আমি গর্ববোধ করি।” এ সময় তিনি ভবিষ্যৎকর্মে সবার দোয়া কামনা করেন।

নিউজটি পোস্ট করেছেন : স্বদেশ সময়

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জকসু নির্বাচন পেছাল, ভোটগ্রহণ ৩০ ডিসেম্বর

জকসু নির্বাচন পেছাল, ভোটগ্রহণ ৩০ ডিসেম্বর