ঢাকা | বঙ্গাব্দ

শ্রীমঙ্গল প্রেসক্লাবের অন্তর্বর্তীকালীন কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

  • প্রতিনিধির নাম : | নিউজটি দেখেছেনঃ 2123 জন
শ্রীমঙ্গল প্রেসক্লাবের অন্তর্বর্তীকালীন কমিটির প্রথম সভা অনুষ্ঠিত ছবির ক্যাপশন:
ad728

দেওয়ান মাসুকুর রহমান 
নিজস্ব প্রতিবেদক | শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ০৭ জুন ২০২৬ : শ্রীমঙ্গল প্রেসক্লাবের অন্তর্বর্তীকালীন কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (৬ জুন ২০২৬) রাত ৮টায় প্রেসক্লাব কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের অন্তর্বর্তীকালীন কমিটির আহ্বায়ক সৈয়দ আবু জাফর সালাউদ্দিন। 

প্রেসক্লাবের অন্তর্বর্তীকালীন কমিটির সদস্য সচিব রুবেল আহমদ এজেন্ডা সমূহ উপস্থাপন করেন। এজেন্ডা সমূহ ছিল—
১. ক্লাবের আয়-ব্যয়ের হিসাব বিবরণী পর্যালোচনা।
২. ক্লাবের দোকানঘরের ভাড়া সংক্রান্ত হিসাব পর্যালোচনা।
৩. ২০২৬ সালের ক্লাব সদস্যদের অংশগ্রহণে বনভোজন আয়োজন।
৪. আসন্ন শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন সংক্রান্ত আলোচনা।
৫. বিবিধ।


এ সময় ক্লাবের অন্তর্বর্তীকালীন কমিটির সদস্যরা উত্থাপিত এজেন্ডাগুলোর ওপর বিস্তারিত আলোচনা, মতামত প্রদান ও পর্যালোচনা করেন। পরবর্তীতে সংশ্লিষ্ট এজেন্ডা সমূহের বিষয়ে সবার মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভায় উপস্থিত ছিলেন অন্তর্বর্তীকালীন কমিটির যুগ্ম আহ্বায়ক আবুজার রহমান বাবলা, যুগ্ম সদস্য সচিব এহসান বিন মুজাহির এবং সদস্য শামসুর ইসলাম শামীম, আব্দুর রব ও নূর মোহাম্মদ সাগর।

সভায় প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

নিউজটি পোস্ট করেছেন : স্বদেশ সময়

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সিটি কলেজ ছাত্র সংঘর্ষে পুলিশের নিস্ক্রিয়তার বিচার দাবিতে চট

সিটি কলেজ ছাত্র সংঘর্ষে পুলিশের নিস্ক্রিয়তার বিচার দাবিতে চট