নরসিংদী প্রতিনিধি: মো: মারুফ
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে স্বদেশ মৃত্তিকা মানব উন্নয়ন সংস্থা-এর উদ্যোগে নরসিংদীর রায়পুরা উপজেলার বালুয়াকান্দি গ্রামে শতাধিক অসহায় ও গরীব পরিবারের মাঝে কুরবানীর গোশত ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
এই মানবিক কার্যক্রমে সহযোগিতা করেন মানবিক ব্যক্তি মুহাম্মাদ নুরুস সাবাহ মিঠু ও তার পরিচিতজনরা। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের মুখে ঈদের হাসি ফোটাতেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
সংগঠনের চেয়ারম্যান মো: আকবর হোসেন বলেন,
“মানুষ মানুষের জন্য। ঈদের আনন্দ সমাজের সকল মানুষের মাঝে ছড়িয়ে দিতেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। আমরা চাই অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারগুলোও ঈদের আনন্দে অংশ নিতে পারুক। ভবিষ্যতেও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।”
মুহাম্মাদ নুরুস সাবাহ মিঠু বলেন,
“সমাজের বিত্তবান ও মানবিক মানুষ এগিয়ে এলে অসহায় মানুষের মুখে হাসি ফোটানো সম্ভব। আমরা সবাই যদি নিজ নিজ অবস্থান থেকে সহযোগিতার হাত বাড়াই, তাহলে সমাজে দুঃখ-কষ্ট অনেকটাই কমে আসবে।”
এসময় স্থানীয় নরসিংদী কমিটির সদস্য কান্তা শেখ ও মো: মারুফ সার্বিক সহযোগিতা করেন।
শেষে সকল দাতা, স্বেচ্ছাসেবক ও সহযোগীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয় এবং মহান আল্লাহর কাছে সকলের জন্য দোয়া কামনা করা হয়।
স্বদেশ সময়