ঢাকা | বঙ্গাব্দ

বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব আতাউর রহমান আর নেই।

  • প্রতিনিধির নাম :স্বদেশসময় ডিজিটাল রিপোর্ট | নিউজটি দেখেছেনঃ 32898 জন
বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব আতাউর রহমান আর নেই। ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত
ad728

সোমবার মধ্যরাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মঙ্গলবার (১২ মে) জোহরের নামাজ শেষে মগবাজারের ইস্পাহানি সেঞ্চুরি আর্কেড সংলগ্ন মাঠে তার জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত তার মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনার-এ সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হবে। সবশেষে বনানী কবরস্থান-এ তাকে দাফন করা হবে।

পরিবার সূত্রে জানা যায়, গত শুক্রবার বাসায় পড়ে গিয়ে অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাকে একাধিকবার লাইফ সাপোর্টে নেওয়া হয়।

বাংলাদেশের মঞ্চনাট্য আন্দোলনের অন্যতম অগ্রদূত আতাউর রহমান ছিলেন একাধারে অভিনেতা, নাট্যনির্দেশক, লেখক ও শিক্ষক। ১৯৬৮ সালে তিনি নাগরিক নাট্য সম্প্রদায় প্রতিষ্ঠা করেন এবং দীর্ঘ নাট্যজীবনে অসংখ্য কালজয়ী নাটক নির্দেশনা দেন।

তিনি ২০০১ সালে একুশে পদক লাভসহ বহু সম্মাননায় ভূষিত হন।

তার মৃত্যুতে দেশের সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।



নিউজটি পোস্ট করেছেন : স্বদেশ সময়

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নতুন কুড়ি স্বর্ণপদক জয়ী অ্যাথলেট  ইয়াসমিনকে শ্রীপুরে জমকালো

নতুন কুড়ি স্বর্ণপদক জয়ী অ্যাথলেট ইয়াসমিনকে শ্রীপুরে জমকালো