ঢাকা | বঙ্গাব্দ

নাজনিন রওশন চৌধুরী আর নেই

  • প্রতিনিধির নাম :দেওয়ান মাসুকুর রহমান , প্রতিবেদক, শ্রীমঙ্গল (মৌলভীবাজার), | নিউজটি দেখেছেনঃ 32949 জন
নাজনিন রওশন চৌধুরী আর নেই ছবির ক্যাপশন:
ad728
শ্রীমঙ্গল শহরের গুহ রোড নিবাসী মরহুম শামীম আহমেদ চৌধুরীর স্ত্রী নাজনিন রওশন চৌধুরী আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 

তিনি শনিবার (২ মে ২০২৬) রাত ১০টায় সিলেট আল হারাইমান হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন।

মরহুমা নাজনিন রওশন চৌধুরী এম আর খান চা বাগান ও সবুজ টি কোম্পানির স্বত্বাধিকারী আলহাজ্ব সিরাজুল ইসলাম চৌধুরীর মামী ও সাজ্জাদুর রহমান চৌধুরীর চাচী শ্বাশুড়ি। 

কমরেড সৈয়দ আমিরুজ্জামানের শোক 

প্রয়াত শামীম আহমেদ চৌধুরীর স্ত্রী নাজনিন রওশন চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য, আরপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামান। এবং শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি। 

মরহুমার জানাজার নামাজ অদ্য রবিবার (৩ মে ২০২৬) বাদ জোহর শ্রীমঙ্গল থানা জামে মসজিদে অনুষ্ঠিত হবে।

নিউজটি পোস্ট করেছেন : স্বদেশ সময়

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চট্টগ্রামে অবৈধ ভিওআইপি ব্যবসার সরঞ্জাম সহ ২৫১ সিমকার্ড জব্দ

চট্টগ্রামে অবৈধ ভিওআইপি ব্যবসার সরঞ্জাম সহ ২৫১ সিমকার্ড জব্দ