ঢাকা | বঙ্গাব্দ

শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে চোর চক্রের ২ সদস্য গ্রেফতার ও চোরাই মালামাল উদ্ধার

  • প্রতিনিধির নাম :দেওয়ান মাসুকুর রহমান নিজস্ব প্রতিবেদক | শ্রীমঙ্গল (মৌলভীবাজার), | নিউজটি দেখেছেনঃ 13875 জন
শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে চোর চক্রের ২ সদস্য গ্রেফতার ও চোরাই মালামাল উদ্ধার ছবির ক্যাপশন:
ad728
মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার আশিদ্রোন ইউনিয়ন এর গ্রীনলিফ ইনোভেশন কোম্পানি লিঃ এর কারখানা হতে ২৪ এপ্রিল ভোর রাতে বিভিন্ন লোহার মূল্যবান মোল্ড চুরি হয়। 

অভিযোগ প্রাপ্তির পর বিভিন্ন সিসি ক্যামেরার ফোটেজ পর্যালোচনা করে শ্রীমঙ্গল থানা পুলিশ অভিযান করে। অভিযানে সাব ইন্সপেক্টর হারুর অর রশিদ এর নেতৃত্বে পুলিশের একটি অভিযানিক টিম ২৬ এপ্রিল দিন ও রাতে শ্রীমঙ্গল ধানাধীন পৌরসভার বিভিন্ন স্থানে অভিযান করে আন্তঃ জেলা চোর চক্রের অন্যতম সদস্য ১. নিতাই মালাকার (২৮), পিতাঃ ননী মালাকার, মাতাঃ সুনতি মালাকার, সাং দক্ষিন উত্তরসুর, থানাঃ শ্রীমঙ্গল, জেলাঃ মৌলভীবাজার, ২. মোঃ মিলন শেখ (৩৮), পিতাঃ ফজল শেখ, মাতাঃ হালিমা বেগম, সাং আদার কান্দি, থানাঃ জাজিরা, জেলাঃ শরীয়তপুর বর্তমানে দক্ষিন উত্তর সুর, গণকে আটক করেন এবং তাদের হেফাজত হতে চোরাই যাওয়া বিভিন্ন মেশিনের মোল্ড উদ্ধার করা হয়।  

উদ্ধার কৃত আলামতের মূল্য অনুমান ৭,৪০,০০০/ টাকা। আসামীদের যথাযথ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

নিউজটি পোস্ট করেছেন : স্বদেশ সময়

কমেন্ট বক্স
কঠোর নজরদারিতে চট্টগ্রাম বন্দরে দস্যুতা শূন্যে, ফিরছে আন্তর্

কঠোর নজরদারিতে চট্টগ্রাম বন্দরে দস্যুতা শূন্যে, ফিরছে আন্তর্