ঢাকা | বঙ্গাব্দ

দিনাজপুর ঘোড়াঘাটে মাইক্রোবাস ও মিনি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা দুই।

  • প্রতিনিধির নাম :রনজিৎ সরকার রাজ দিনাজপুর প্রতিনিধি | নিউজটি দেখেছেনঃ 88860 জন
দিনাজপুর ঘোড়াঘাটে মাইক্রোবাস ও মিনি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা দুই। ছবির ক্যাপশন:
ad728
শনিবার (সকালে) ঘোড়াঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মারা যান মাইক্রোবাসের চালক নাসিম, যিনি বীরগঞ্জ যদুর মোড় এলাকার বাসিন্দা। পরে গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন থাকা অবস্থায়  আনোয়ার হোসেনের মৃত্যু হয়। 
নিহত আনোয়ার হোসেনের বাড়ি বীরগঞ্জের পশ্চিম চাকাই এলাকায়। তিনি বীরগঞ্জ পৌর শহরে  দত্ত মার্কেটে ‘শাহীন গার্মেন্টসের মালিক। আনোয়ারের মৃত্যুর খবর দেন ভাতিজা এরশাদ। তিনি জানান, মরদেহ বর্তমানে দিনাজপুরের জিয়া হার্ট ফাউন্ডেশনে রাখা হয়েছে এবং দাফনের  জন্য মরদেহ বাড়িতে নেওয়ার প্রস্তুতি চলছে।গুরুতর আহত  ধুলাউড়ী কাশিমনগর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রমজান আলী। তিনি দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এছাড়া তার স্ত্রীসহ পরিবারের আরও কয়েকজন সদস্য হাসপাতালে চিকিৎসা ধিন অবস্থায়  আছেন ।আহতদের স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, শিক্ষক রমজান আলী পরিবার সহ জামালপুর থেকে মাইক্রোবাস বীরগঞ্জে ফিরছিলেন।  ঘোড়াঘাট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মিনি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিউজটি পোস্ট করেছেন : স্বদেশ সময়

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আবারও সৈয়দ নজরুল ইসলাম মেডিকেলে রোগীর মৃত্যুর অভিযোগ

আবারও সৈয়দ নজরুল ইসলাম মেডিকেলে রোগীর মৃত্যুর অভিযোগ