ঢাকা | বঙ্গাব্দ

দিনাজপুর বীরগঞ্জে প্রায় ১০ লাখ টাকা মূল্যের ২৫০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী জয়নাল গ্রেফতার.

  • প্রতিনিধির নাম : | নিউজটি দেখেছেনঃ 1592 জন
দিনাজপুর বীরগঞ্জে প্রায় ১০ লাখ টাকা মূল্যের ২৫০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী জয়নাল গ্রেফতার. ছবির ক্যাপশন:
ad728


রনজিৎ সরকার রাজ  (দিনাজপুর) প্রতিনিধি:
৮ জুন সোমবার দুপুরে দিনাজপুর বীরগঞ্জ উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের মাহানপুর গ্রামে অভিযান চালিয়ে আলী আকবরের ছেলে কুখ্যাত মাদক ব্যবসায়ী জয়নাল আবেদীন (৪৪) কে ২৫০০ পিস মাদক দ্রব্য ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে। 
গোপন সংবাদের ভিত্তিতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি চৌকস ইউনিট জয়নাল আবেদীনের বাড়ি তল্লাশি করে তার শয়ন ঘরের বিছানার নীচ থেকে উল্লেখিত ২৫০০ পিস ইয়াবা মাদকদ্রব্য উদ্ধারসহ তাকে গ্রেফতার করে, যার আনুমানিক মূল্য ১০ লক্ষ টাকার বেশী। 
অভিযানের সময় এজহারকারী উপ-পরিদর্শক তাহমুদার রহমানের সঙ্গে এএসআই ইমরান জাহান, সেপাই রেজওয়ান মিয়া, মোছাঃ মুফাসারা আক্তার, হাসিবুর রহমান, ফেরদৌস আহম্মেদ, মেহেদী, আব্দুর রাজ্জাক এবং ওয়্যারলেছ অপারেটর মোহাম্মদ আলী উপস্থিত ছিলেন।
অভিযুক্ত জয়নাল আবেদীনের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সরণীয় ১০(খ) ধারায় মামলা হয়েছে। 
বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলামের বরাত দিয়ে এসআই জাহাঙ্গীর বাদশা রনি এবং ডিউটি অফিসার জানিয়েছেন এতদ্ব সংক্রান্ত  একটি মামলা হয়েছে। 
মাদকের বিরুদ্ধে অভিযান চলছে এবং চলবে।

নিউজটি পোস্ট করেছেন : স্বদেশ সময়

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জ্বালানি সাশ্রয়ে ব্যাংকের লেনদেনের সময় এক ঘণ্টা কমলো

জ্বালানি সাশ্রয়ে ব্যাংকের লেনদেনের সময় এক ঘণ্টা কমলো