ঢাকা | বঙ্গাব্দ

বাঘাইছড়িতে ধানের শীষের প্রচারণা: দিপেন দেওয়ানের সমর্থনে উঠান বৈঠক

  • প্রতিনিধির নাম :নোমাইনুল ইসলাম, বাঘাইছড়ি জেলা প্রতিনিধি : | নিউজটি দেখেছেনঃ 64002 জন
বাঘাইছড়িতে ধানের শীষের প্রচারণা: দিপেন দেওয়ানের সমর্থনে উঠান বৈঠক ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
ad728
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার ৩৪ নং রূপকারী ইউনিয়নে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে চাঙা পরিবেশ বিরাজ করছে। এরই ধারাবাহিকতায় বুধবার (৪ ডিসেম্বর) বিকেল ৪টায় উপজেলা ও পৌর শ্রমিক দলের উদ্যোগে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এডভোকেট দীপেন দেওয়ান -এর সমর্থনে গণসংযোগ ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।


বিকেলের ঠাণ্ডা আবহাওয়া উপেক্ষা করে ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে স্থানীয় জনগণ, দলীয় নেতাকর্মী ও সমর্থকরা বৈঠকস্থলে উপস্থিত হন। নেতারা এলাকার বিভিন্ন ঘরবাড়িতে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ধানের শীষ প্রতীকে সমর্থন কামনা করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক আব্দুস সামাদ। পরিচালনা করেন পৌর শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি মোঃ হারুনুর রশিদ।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, "জেলা বিএনপির সহ-সভাপতি ও পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব নিজাম উদ্দীন বাবু, উপজেলা বিএনপির সভাপতি মোঃ উমর আলী, সাধারণ সম্পাদক জাবেদুল আলম, রাঙামাটি জেলা বিএনপির সহ-কৃষি বিষয়ক সম্পাদক সেলিম উদ্দীন বাহারী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বদিউল আলম, উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব নাছির উদ্দীন, পৌর শ্রমিক দলের সভাপতি মোঃ ইউসুফ আলী, সাধারণ সম্পাদক মোঃ ইয়াছিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নুর উদ্দিন রাজু, উপজেলা তাঁতীদলের সভাপতি রনেল বিকাশ চাকমা এবং আরো উপস্থিত উপজেলা ও পৌর বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, ধানের শীষ শুধু বিএনপির নয়—এটি দেশের গণতন্ত্র, মানুষের ভোটাধিকার ও অধিকার প্রতিষ্ঠার প্রতীক। তারা আসন্ন নির্বাচনে সবাইকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষকে বিজয়ী করার আহ্বান জানান।

নেতৃবৃন্দ আরও উল্লেখ করেন, গত ১৭ বছরে দেশে গণতান্ত্রিক অনুশীলন বাধাগ্রস্ত ছিল। তবে জুলাইয়ের রাজনৈতিক পরিবর্তন গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য নতুন আশার পথ খুলেছে। তারা বলেন, তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো পুনর্গঠনের ৩১ দফা কর্মসূচিতে সাধারণ মানুষের অধিকার, কল্যাণ ও উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। এসময় স্থানীয় জনগণের বিভিন্ন সমস্যা ও দাবি পূরণের প্রতিশ্রুতিও ব্যক্ত করেন নেতারা।

শেষে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া প্রার্থনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

নিউজটি পোস্ট করেছেন : মোঃ ফয়েজ উদ্দিন

কমেন্ট বক্স
সিনিয়র অ্যাডভোকেট মাসুদ খোন্দকারের উদ্যোগে পাবনা জেলা আইনজীব

সিনিয়র অ্যাডভোকেট মাসুদ খোন্দকারের উদ্যোগে পাবনা জেলা আইনজীব