ঢাকা | বঙ্গাব্দ

বিসিবির সভার দিনই চার পরিচালকের পদত্যাগ, আলোচনা তুঙ্গে

  • প্রতিনিধির নাম :স্পোর্টস ডেস্ক | নিউজটি দেখেছেনঃ 93201 জন
বিসিবির সভার দিনই চার পরিচালকের পদত্যাগ, আলোচনা তুঙ্গে ছবির ক্যাপশন: পদত্যাগ, আলোচনা তুঙ্গে
ad728

ঢাকা: দীর্ঘদিন পর অনুষ্ঠিত হলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড-এর চলতি বোর্ডের চতুর্থ সভা। শনিবার দুপুরে শুরু হওয়া এ সভা রাত নয়টার দিকে শেষ হয়।

সভা শেষ হওয়ার আগেই পদত্যাগ করেন ডিসিপ্লিনারি কমিটির চেয়ারম্যান ও ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের সিনিয়র ভাইস চেয়ারম্যান ফায়াজুর রহমান মিতু।

এরপর প্রায় দুই ঘণ্টার ব্যবধানে আরও তিন পরিচালক—শাহনিয়ান তানিম, মেহেরব আলম এবং মঞ্জুরুল আলম—পদত্যাগ করেন।

একই দিনে চার পরিচালকের পদত্যাগে ক্রিকেট অঙ্গনে নানা প্রশ্ন ও জল্পনা তৈরি হয়েছে। তবে পদত্যাগকারী একজন পরিচালক জানিয়েছেন, বোর্ডের কার্যক্রমে সন্তুষ্ট না থাকায় আগেই তারা এ সিদ্ধান্ত নিয়েছিলেন।

হঠাৎ এই পদত্যাগের পেছনে অন্য কোনো কারণ রয়েছে কিনা, তা নিয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।



নিউজটি পোস্ট করেছেন : স্বদেশ সময়

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাপাহারে এসএসসি পরীক্ষা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

সাপাহারে এসএসসি পরীক্ষা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত