Logo
প্রিন্টের তারিখ: 01 August 2026 | প্রকাশের তারিখ: Aug 1, 2026

News Headlines : সাতক্ষীরায় ২৬০ কেজি জেলি পুশ করা চিংড়ি জব্দ

সাতক্ষীরায় ২৬০ কেজি জেলি পুশ করা চিংড়ি জব্দ
সাতক্ষীরা শহরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে প্রায় ২৬০ কেজি জেলি পুশ করা চিংড়ি মাছ জব্দ করা হয়েছে। রোববার রাতে শহরের সংগীতা মোড় থেকে এ মাছগুলো জব্দ করা হয়। পরে জনসম্মুখে গাড়ির চাকায় পিষ্ট করে মাছগুলো ধ্বংস করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নেতৃত্ব দেন, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহেদ হোসেন।
তিনি জানান, সাতক্ষীরা শহরের সঙ্গীতা মোড় এলাকায় ঢাকাগামী পরিবহন যোগে বিপুল পরিমাণ মানবদেহের জন্য ক্ষতিকর জেলি পুশ করা চিংড়ি মাছ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে নিয়ে যাওয়া হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এসময় সেখান থেকে ২৬০ কেজি চিংড়ি মাছ জব্দ করা হয়। চিংড়ি মাছ গুলো পরে জনসম্মুখে গাড়ির চাকায় পিষ্ট করে ধ্বংস করা হয়।
তিনি আরো জানান, খাদ্যে ভেজাল ও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর কার্যক্রম প্রতিরোধে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। জেলি বা অন্যান্য ক্ষতিকর পদার্থ পুশ করে মাছের ওজন বৃদ্ধি করা সম্পূর্ণ অবৈধ এবং জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। খাদ্যে ভেজাল ও প্রতারণার সঙ্গে জড়িত অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি আরো জানান।
All Rights Reserved By Shadin Ekattor News
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF