Logo
প্রিন্টের তারিখ: 01 June 2026 | প্রকাশের তারিখ: Jun 1, 2026

News Headlines : মুনশুরপুর মদিনাতুল মুনাওয়ারা মাদ্রাসা'র উদ্যেগে ইসলামি সংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

মুনশুরপুর মদিনাতুল মুনাওয়ারা মাদ্রাসা'র উদ্যেগে ইসলামি সংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান


মো. মুক্তাদির হোসেন ,     স্টাফ রিপোর্টার:  
গাজীপুরের কালীগঞ্জে উপজেলার অন্যতম ইসলামি শিক্ষা প্রতিষ্ঠান মুনশুরপুর মদিনাতুল মুনাওয়ারা মাদ্রাসায় ইসলামী সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনূষ্ঠিত হয়েছে।

 এশা মনশুরপুর মদিনাতুল মুনাওয়ারা মাদ্রাসা মিলনায়তনে ইসলামি সংস্কৃতিক অনুষ্ঠানটি মাওলানা আবু হানিফ ফয়েজীর সভাপতিত্বে মুফতী মনিরুল ইসলাম আবরারের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আজাদ ফরিদ আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুনসুরপুর মদিনাতুল মুনাওয়ারা মাদ্রাসার সাধারণ সম্পাদক মোঃ এস এম মনির হোসেন। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌর সেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক পাপ্পু মীর।

উক্ত অনুষ্ঠানে হামদ, নাথ, কোরআন তেলোয়াত, বাংলা, আরবী বক্তব্যের প্রতিযোগিতা হয়। প্রতিযোগিদের মধ্যে পুরস্কার বিতরণ শেষে, বিশেষ দোয়া পরিচালনা করেন মাওলানা আবু হানিফ।

প্রধান অতিথি তাঁর বক্তব্য বলেন, মাদ্রাসার শিক্ষার্থীদের এত সুন্দর সাবলীল ভাষায় বচনে এবং বিশেষ করে কোরবানি বিষয়ে বক্তব্যে আমি সত্যিই আনন্দিত। ছোট্ট ছোট্ট কোরআনের পাখিরা কোরবানির বিষয়ে ধর্মীয় দৃষ্টি কোন ও কোরআন হাদিসের আলোকে কোরবানির বিষয়ে কথা বলার জন্য। আমি আমার পক্ষ থেকে এই মাদ্রাসায় স্বাধ্য মতো সহযোগিতা করে আসছি এবং যতদিন থাকবো ততদিন শিক্ষার্থীদের জন্য সহায়তা করে যাবো ইনশাআল্লাহ। আমার ছেলেকে ওসিয়ত করে যাবো সেও যেন আমার মতো এই প্রতিষ্ঠানে সহায়তা করে।
All Rights Reserved By Shadin Ekattor News
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF