Logo
প্রিন্টের তারিখ: 01 June 2026 | প্রকাশের তারিখ: Jun 1, 2026

News Headlines : কচুয়া থানা পুলিশ কর্তৃক ০৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

কচুয়া থানা পুলিশ কর্তৃক ০৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার
কচুয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আজিজুল ইসলাম, এর নির্দেশক্রমে শনিবার সন্ধ্যা পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ রাশেদুল হক এর নেতৃত্বে অত্র থানায় কর্মরত এসআই(নিরস্ত্র)/জহিরুল ইসলাম সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ কচুয়া থানাধীন পূর্ব মিয়ার বাজার হাড়িচাইল আল আমিন ইসলামিয়া মাদ্রাসার সামনে পাঁকা রাস্তার উপর থেকে  ১৬/০৫/২০২৬খ্রিঃ তারিখ ২২.৩০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে চিহ্নিত মাদক ব্যবসায়ী দিদার(৩২), পিতা-মোঃ হানিফ, মাতা-মৃত দেলোয়ারা বেগম, সাং-বাতাবাড়ীয়া(আমির ফকিরের বাড়ী), ৭নং ওয়ার্ড, ১০নং গোহট উত্তর ইউপি, থানা-কচুয়া, জেলা-চাঁদপুর এর হেফাজত হইতে ০৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কঁচুয়া থানার মামলা নং- ৩৭, তারিখ- ১৭/০৫/২০২৬খ্রি; ধারা- ৩৬(১)  সারণির ১০(ক)/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ রুজু করা হয়। গ্রেফতারকৃত আসামীকে অদ্য ১৭/০৫/২০২৬খ্রিঃ তারিখ যথাযথ পুলিশ পাহারায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
All Rights Reserved By Shadin Ekattor News
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF