Logo
প্রিন্টের তারিখ: 01 June 2026 | প্রকাশের তারিখ: Jun 1, 2026

News Headlines : দিনাজপুর বীরগঞ্জে ৫০ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক...

দিনাজপুর বীরগঞ্জে ৫০ বোতল ফেনসিডিলসহ মাদক  ব্যবসায়ী আটক...
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে ৫০ বোতল ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

বুধবার (১৩ মে ) রাত ৮টা ৪০ মিনিটে উপজেলার ৫নং সুজালপুর ইউনিয়নের বর্ষা গোপালপুর এলাকায় স্থানীয় জনতার সহায়তায় এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটক ব্যক্তি হলেন ওই এলাকার মো. আব্দুর রহমানের ছেলে মো. আশরাফ (৩৪)।

খবর পেয়ে বীরগঞ্জ থানার এসআই নেহারঞ্জনের নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে আটক ব্যক্তির কাছ থেকে ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করে।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে
All Rights Reserved By Shadin Ekattor News
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF