Logo
প্রিন্টের তারিখ: 02 August 2026 | প্রকাশের তারিখ: Aug 1, 2026

News Headlines : সাপাহারে আরসিসি সড়ক নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনএমপি মোস্তাফিজুর রহমান

সাপাহারে আরসিসি সড়ক নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনএমপি মোস্তাফিজুর রহমান
নওগাঁর সাপাহার বাজারে আরসিসি সড়ক নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় উপজেলার হাট বাজার উন্নয়ন প্রকল্পের আওতায় এ ভিত্তিপ্রস্তর স্থাপন করেন নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোঃ মোস্তাফিজুর রহমান এমপি।

এ সময় উপস্থিত ছিলেন সাপাহার উপজেলা নির্বাহী অফিসার জনাব রোমানা রিয়াজ, থানা অফিসার ইনচার্জ মিজানুর রহমান স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ বিভিন্ন সরকারি কর্মকর্তাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি ও বাজার ব্যবসায়ীরা।

জানা গেছে, “হাট বাজার উন্নয়ন” প্রকল্পের আওতায় প্রায় ৫০ লাখ ৭১ হাজার ৮ শত ৯ টাকা ব্যয়ে আরসিসি সড়ক নির্মাণ কাজ বাস্তবায়ন করা হবে। প্রকল্পটির কাজ বাস্তবায়ন করছে সাপাহারউপজেলা পরিষদ।  

স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরা জানান, দীর্ঘদিন ধরে বাজার এলাকার সড়কটির বেহাল অবস্থার কারণে চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছিল। আরসিসি সড়ক নির্মাণ কাজ সম্পন্ন হলে বাজার এলাকায় যান চলাচল ও ব্যবসা-বাণিজ্যে গতি ফিরবে বলে তারা আশা প্রকাশ করেন।
All Rights Reserved By Shadin Ekattor News
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF