প্রিন্টের তারিখ: 01 June 2026 |
প্রকাশের তারিখ: Jun 1, 2026
News Headlines : শেরপুরের নকলায় বিনামূল্যে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ
“কৃষিই সমৃদ্ধি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নকলায় কৃষকদের মাঝে খরিপ-১ মৌসুমে আউশ প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে কৃষকদের মাঝে উফশী আউশ ধান বীজ বিনামূল্যে বিতরণ করা হয়েছে।
১৩ এপ্রিল সোমবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে ওই প্রণোদনা বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ি) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আফরিন এ্যানি এবং উপজেলা কৃষি অফিসার মোঃ আব্দুল ওয়াহেদ খান উপস্থিত ছিলেন।
এছাড়াও উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক খোরশেদ আলম, অতিরিক্ত কৃষি অফিসার তাবাসসুম মকবুলা দিশা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাগর চন্দ্র দে সহ উপজেলা বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন ইউনিয়ন থেকে আগত প্রান্তিক কৃষকরাও উপস্থিত ছিলেন।
এসময় উপস্থিত ৫১৩ জন কৃষকদের মাঝে বিনামূল্যে উফশী আউশ ধান বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।