সাবেক সচিব ও হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের চেয়ারম্যান বিজন কান্তি সরকার-কে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।জানা গেছে, তিনি প্রধানমন্ত্রীর হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও নৃ-গোষ্ঠী বিষয়ক বিশেষ সহকারী হিসেবে দায়িত্ব পালন করবেন। এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন বৃহস্পতিবার (২ এপ্রিল) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা হয়।প্রজ্ঞাপনে বলা হয়, সংখ্যালঘু ও নৃ-গোষ্ঠীর সার্বিক উন্নয়ন, অধিকার সংরক্ষণ এবং সংশ্লিষ্ট বিষয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়কে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করবেন তিনি।
এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে