Logo
প্রিন্টের তারিখ: 02 August 2026 | প্রকাশের তারিখ: Aug 2, 2026

News Headlines : মতলব উত্তরে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ছাত্রদলের দোয়া মাহফিল

মতলব উত্তরে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ছাত্রদলের দোয়া মাহফিল
মতলব উত্তর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইঞ্জি. মেহেদী হাসান রাফি ও ইঞ্জি. নাইমুর রহমান শাহীন-এর উদ্যোগে ষাটনল হাফেজ আব্দুল লতিফ দাখিল মাদরাসা ও এতিমখানায় তিনবারের সাবেক প্রধানমন্ত্রী এবং আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সাবেক ইউনিয়ন ছাত্রদলের (১৯৯৬) সভাপতি স্বপন মিয়াজী, ইউনিয়ন বিএনপির সিনিয়র নেতা কামরুজ্জামান বাবু, ইউনিয়ন বিএনপির সিনিয়র নেতা মুক্তার হোসেন, ইউনিয়ন কৃষক দলের সভাপতি রফিকুল ইসলাম মাস্টার, সাবেক ছাত্রনেতা মিয়াজী ছিয়ান আহম্মেদ সুজন, উপজেলা যুবদলের কারানির্যাতিত নেতা ইঞ্জি. জাকির হোসেন, উপজেলা শ্রমিক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খোকন বেপারী, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা মো. আহসানউল্লাহ, ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম এবং ইউনিয়ন বিএনপি নেতা জাকির হোসেন মেম্বার।

এছাড়াও আরও উপস্থিত ছিলেন কাফরুল থানা আহ্বায়ক সদস্য শিহাব হোসেন সিকদার, সাবেক ছাত্রনেতা এমপিও আল আমিন, ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি লিটন মিয়া, প্রচার সম্পাদক সিয়াম মিয়া, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা রাফি মিয়াজী, ইউনিয়ন ছাত্রদল নেতা মো. ওয়াসিমসহ আরও অনেকে।

দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা হাবিবুর রহমান। তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য, দীর্ঘায়ু এবং দেশের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন।
All Rights Reserved By Shadin Ekattor News
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF