Logo
প্রিন্টের তারিখ: 01 June 2026 | প্রকাশের তারিখ: Jun 1, 2026

News Headlines : কিশোরগঞ্জ ৪ হাওরবাসীর ভালোবাসায় রঙিন কাজী রেহা কবির সিগমার গণসংবর্ধনা

কিশোরগঞ্জ ৪ হাওরবাসীর ভালোবাসায় রঙিন কাজী রেহা কবির সিগমার গণসংবর্ধনা
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের স্বতন্ত্র প্রার্থী, বিশিষ্ট সমাজকর্মী, গবেষক ও উদ্যোক্তা কাজী রেহা কবির সিগমাকে উষ্ণ গণসংবর্ধনা দিয়েছে হাওরবাসী। আজ নির্বাচনী এলাকায় প্রবেশকালে তাকে এই সংবর্ধনা দেওয়া হয়।

কিশোরগঞ্জ-৪ আসনের বাসিজতপুর পাটুলি ঘাটে পৌঁছালে ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম এলাকার বিপুল সংখ্যক জনগণ কাজী রেহা  কবির সিগমাকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন। এ সময় স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।

​সংবর্ধনা শেষে তিনি হাওরের ভাতশালা ও জিরো পয়েন্ট এলাকায় আয়োজিত পথসভায় বক্তব্য রাখেন এবং সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন। পরবর্তীতে তিনি অষ্টগ্রামের ঐতিহাসিক শাহ কুতুব (রহ.) মসজিদ সংলগ্ন কবরস্থানে গিয়ে কবর জিয়ারত করেন। দিনব্যাপী এই কর্মসূচির সময় প্রার্থীর কর্মী ও সমর্থকরা ভোটারদের মাঝে লিফলেট বিতরণ করেন এবং ব্যাপক গণসংযোগ চালান।

​উল্লেখ্য, কিশোরগঞ্জ-৪ (১৬৪) আসনটি ইটনা, মিঠামইন এবং অষ্টগ্রাম-এই তিনটি উপজেলা নিয়ে গঠিত। এ আসনে মোট ২৪টি ইউনিয়ন ও ১৫০টি ভোটকেন্দ্র রয়েছে। তিনটি উপজেলা মিলিয়ে এখানে মোট ভোটার সংখ্যা ৪ লক্ষ ৩৭ হাজার ৬৪ জন।
All Rights Reserved By Shadin Ekattor News
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF