Logo
প্রিন্টের তারিখ: 03 August 2026 | প্রকাশের তারিখ: Aug 3, 2026

News Headlines : মনপুরায় ওয়ারেন্টভুক্ত ও সাজাপ্রাপ্ত আসামী মোঃ আবুল কালাম গ্রেফতার

মনপুরায় ওয়ারেন্টভুক্ত ও সাজাপ্রাপ্ত আসামী মোঃ আবুল কালাম গ্রেফতার
মনপুরা থানার ওসি মজিবুর রহমানের নির্দেশনায় এ এস আই সাগর দে দেবাশীষ ও এ এস আই মিজান,ও সংগীয় ফোর্সের  বিশেষ অভিযানে দীর্ঘদিন পলাতক থাকা জিআর-৭৩/১৯ এর ওয়ারেন্ট ভুক্ত যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মো: আবুল কালাম (৩৯)কে আটক করেছে মনপুরা থানা পুলিশ । মঙ্গলবার (১৮ নভেম্বর)  বেলা ১২ টায় মনপুরা  উপজেলার চর ফৈজউদ্দিন  এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে আদালতে বাংলাদেশ দন্ডবিধি ১৮৬০ এর ৩০২/৩৪ ধারার  সন্দেহাতীতভাবে প্রমানিত হওয়ায় তাকে যাবজ্জীবন কাড়াদন্ড এবং তাকে ২০ হাজার টাকা জরিমানা করে  আদালত। জরিমানা কৃত টাকা না দেওয়ায় তাকে পুনরায় ৬ মাসের বিনাশ্রম কাড়াদন্ড প্রদান করে আদালত।  বেশ কিছুদিন ধরে সে পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা  হয়। পরে তাকে মঙ্গলবার (১৮ নভেম্বর)  দুপুর ২ টায়   আদালতে পাঠানো হয়েছে।

এ বিষয়ে মনপুরা  থানার অফিসার ইনচার্জ (ওসি) মো:মজিবুর রহমান বলেন, মো:আবুল কালাম ওয়ারেন্ট ভুক্ত আসামি। তাকে আজ বেলা ১২ টায় আটক করা হয়েছে পরে তাকে বিজ্ঞ  আদালতে প্রেরন করা হয়েছে।
All Rights Reserved By Shadin Ekattor News
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF