ঢাকা | বঙ্গাব্দ

বালুয়াকান্দিতে অসহায় পরিবারের মাঝে কুরবানীর গোশত ও ঈদ সামগ্রী বিতরণ

  • প্রতিনিধির নাম : | নিউজটি দেখেছেনঃ 2342 জন
বালুয়াকান্দিতে অসহায় পরিবারের মাঝে কুরবানীর গোশত ও ঈদ সামগ্রী বিতরণ ছবির ক্যাপশন:
ad728

নরসিংদী প্রতিনিধি: মো: মারুফ 
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে স্বদেশ মৃত্তিকা মানব উন্নয়ন সংস্থা-এর উদ্যোগে নরসিংদীর রায়পুরা উপজেলার বালুয়াকান্দি গ্রামে শতাধিক অসহায় ও গরীব পরিবারের মাঝে কুরবানীর গোশত ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

এই মানবিক কার্যক্রমে সহযোগিতা করেন মানবিক ব্যক্তি মুহাম্মাদ নুরুস সাবাহ মিঠু ও তার পরিচিতজনরা। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের মুখে ঈদের হাসি ফোটাতেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

সংগঠনের চেয়ারম্যান মো: আকবর হোসেন বলেন,
“মানুষ মানুষের জন্য। ঈদের আনন্দ সমাজের সকল মানুষের মাঝে ছড়িয়ে দিতেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। আমরা চাই অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারগুলোও ঈদের আনন্দে অংশ নিতে পারুক। ভবিষ্যতেও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।”

মুহাম্মাদ নুরুস সাবাহ মিঠু বলেন,
“সমাজের বিত্তবান ও মানবিক মানুষ এগিয়ে এলে অসহায় মানুষের মুখে হাসি ফোটানো সম্ভব। আমরা সবাই যদি নিজ নিজ অবস্থান থেকে সহযোগিতার হাত বাড়াই, তাহলে সমাজে দুঃখ-কষ্ট অনেকটাই কমে আসবে।”

এসময় স্থানীয় নরসিংদী কমিটির সদস্য কান্তা শেখ ও মো: মারুফ সার্বিক সহযোগিতা করেন।

শেষে সকল দাতা, স্বেচ্ছাসেবক ও সহযোগীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয় এবং মহান আল্লাহর কাছে সকলের জন্য দোয়া কামনা করা হয়।

নিউজটি পোস্ট করেছেন : স্বদেশ সময়

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গোপালগঞ্জে আইজিপির বার্তা: জনগণের আস্থা অর্জনে পেশাদারিত্বের

গোপালগঞ্জে আইজিপির বার্তা: জনগণের আস্থা অর্জনে পেশাদারিত্বের