ঢাকা | বঙ্গাব্দ

শ্রীমঙ্গলে প্রশাসন–পর্যটন উদ্যোক্তাদের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • প্রতিনিধির নাম :দেওয়ান মাসুকুর রহমান নিজস্ব প্রতিবেদক | শ্রীমঙ্গল (মৌলভীবাজার), | নিউজটি দেখেছেনঃ 6533 জন
শ্রীমঙ্গলে প্রশাসন–পর্যটন উদ্যোক্তাদের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত ছবির ক্যাপশন:
ad728
০৬ জুলাই ২০২৬ : পর্যটন শিল্পের উন্নয়ন, পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতকরণ, সেবার মানোন্নয়ন এবং প্রশাসনের সঙ্গে পর্যটন উদ্যোক্তাদের কার্যকর সমন্বয় জোরদারের লক্ষ্যে শ্রীমঙ্গল এর পর্যটন সংগঠন "রাধানগর ট্যুরিজম এন্ট্রাপ্রেনার এসোসিয়েশন" -এর উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (০৬ জুলাই ২০২৬) বিকেল সাড়ে ৪টায় শ্রীমঙ্গলের রাধানগরস্থ এস.কে.ডি. আমার বাড়ি রিসোর্টে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মো. জিয়াউর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ সরকার আব্দুল্লাহ আল মামুন, ট্যুরিস্ট পুলিশ শ্রীমঙ্গল জোনের অফিসার ইনচার্জ কামরুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পাল এবং সংগঠনের উপদেষ্টা সজল কুমার দাশ ও কাজী শামসুল হক।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাধানগর ট্যুরিজম এন্ট্রাপ্রেনার এসোসিয়েশনের সভাপতি কুমকুম হাবিবা। সভা সঞ্চালনা করেন সংগঠনের সহ-সভাপতি তাপস দাশ এবং স্বাগত বক্তব্য প্রদান করেন সাধারণ সম্পাদক তারেকুর রহমান পাপ্পু।

মতবিনিময় সভায় রাধানগর ও শ্রীমঙ্গলের পর্যটন খাতের বিদ্যমান সমস্যা, সম্ভাবনা, পর্যটকদের নিরাপত্তা, সেবার গুণগত মান বৃদ্ধি, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, অবকাঠামো উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ এবং প্রশাসনের সঙ্গে সমন্বিত উদ্যোগ গ্রহণের বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা বলেন, শ্রীমঙ্গল দেশের অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটন অঞ্চল। এ অঞ্চলের পর্যটন শিল্পকে আরও আধুনিক, নিরাপদ ও টেকসই করতে প্রশাসন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং পর্যটন উদ্যোক্তাদের মধ্যে নিয়মিত সমন্বয় ও পারস্পরিক সহযোগিতা অত্যন্ত জরুরি। পর্যটকদের জন্য একটি নিরাপদ, পরিচ্ছন্ন ও মানসম্মত পরিবেশ নিশ্চিত করা গেলে দেশের পাশাপাশি আন্তর্জাতিক পর্যটকদের কাছেও শ্রীমঙ্গলের আকর্ষণ আরও বৃদ্ধি পাবে।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. জিয়াউর রহমান পর্যটন শিল্পের উন্নয়নে প্রশাসনের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। 

তিনি বলেন, "পর্যটন খাতের উন্নয়নে উদ্যোক্তাদের গঠনমূলক পরামর্শ ও সম্মিলিত উদ্যোগকে প্রশাসন সর্বদা গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে।"

সভায় পর্যটন খাতসংশ্লিষ্ট বিভিন্ন রিসোর্ট, হোটেল, কটেজ ও পর্যটন প্রতিষ্ঠানের মালিক ও প্রতিনিধিসহ রাধানগর ট্যুরিজম এন্ট্রাপ্রেনার এসোসিয়েশনের সদস্যরা উপস্থিত ছিলেন। অংশগ্রহণকারীরা পর্যটন শিল্পের টেকসই উন্নয়ন এবং পর্যটকদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের সমন্বয়মূলক সভা নিয়মিত আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন।

নিউজটি পোস্ট করেছেন : স্বদেশ সময়

কমেন্ট বক্স
ঈদের দিনে গোপালগঞ্জে বাস খাদে, নিহত ৫

ঈদের দিনে গোপালগঞ্জে বাস খাদে, নিহত ৫