ঢাকা | বঙ্গাব্দ

খুলনার পাইকগাছায় ডিবি পুলিশের অভিযান! গাঁজাসহ মাদক ব্যবসায়ী বিল্লাল গ্রেফতার!!

  • প্রতিনিধির নাম :বি.সরকার। ​পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।। | নিউজটি দেখেছেনঃ 31709 জন
খুলনার পাইকগাছায় ডিবি পুলিশের অভিযান! গাঁজাসহ মাদক ব্যবসায়ী বিল্লাল গ্রেফতার!! ছবির ক্যাপশন:
ad728
খুলনার পাইকগাছা উপজেলাধীন সোলাদানা ইউনিয়নের চারবান্দা বাজারে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে মৃত বাবর আলী গাজীর ছেলে বিল্লাল গাজী নামের এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
​স্থানীয় সূত্রে জানাযায়, ১৬ মে শনিবার সকাল আনুমানিক ১১টার দিকে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) কতৃক উপজেলার চারবান্দা বাজারে মাদকবিরোধী অভিযান পরিচালিত হয়। এসময় মৃত বাবর আলী গাজীর ছেলে বিল্লাল গাজী নামের এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।গ্রেফতারকৃত বিল্লাল গাজী দীর্ঘদিন ধরে চারবান্দা বাজার ও আশেপাশের এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল। এলাকায় সে একজন পেশাদার গাঁজা ব্যবসায়ী হিসেবে পরিচিত। দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে সে এই অবৈধ কারবার করছিল।
​নেপথ্যে স্থানীয় প্রভাবশালী মাদকব্যবসায়ীরা অধরাই রয়েগেছে।
বিশ্বস্ত সূত্রে জানা গেছে, এই মাদক সিন্ডিকেটের মূল হোতারা ধরাছোঁয়ার বাইরে রয়েছে। স্থানীয়দের অভিযোগ, চারবান্দা বাজারে বসবাসকারী কিছু  ব্যক্তির প্রত্যক্ষ ও পরোক্ষ মদদে বিল্লাল এতদিন নির্বিঘ্নে এই ব্যবসা চালিয়েছে। নেপথ্যে থাকা এই গডফাদারদের আশ্রয়-প্রশ্রয়ের কারণেই মূলত বাজারটি মাদকের অভয়ারণ্যে পরিণত হয়েছে।
​এলাকাবাসীর দাবি, কঠিন শাস্তির আওতায় আনা হোক এসব মাদক ব্যবসায়ীদের। 
​বিল্লাল গাজীর গ্রেফতারের খবরে স্বস্তি প্রকাশ করলেও গডফাদাররা গ্রেফতার না হওয়াতে ক্ষোভ কমেনি এলাকাবাসীর। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয় বাসিন্দা জানান, শুধু চুনোপুঁটি বিল্লালকে ধরলেই চারবান্দা বাজার মাদক মুক্ত হবে না। এর পেছনে থাকা মূল হোতা এবং বাজারে অবস্থানকারী সমস্ত সহযোগীদেরও অবিলম্বে আইনের আওতায় আনতে হবে।
​এলাকাবাসী প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছেন, মাদক সিন্ডিকেটের সঙ্গে জড়িত সকলকে চিহ্নিত করে গ্রেফতার করা হোক এবং তাদের কঠিন থেকে কঠিনতম শাস্তির ব্যবস্থা করে এলাকাকে মাদকমুক্ত করা হোক।
​ডিবি পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের এই অভিযান অব্যাহত থাকবে এবং এ ঘটনার সাথে জড়িত অন্যান্যদেরও গ্রেফাতারের চেষ্টা চলছে।

নিউজটি পোস্ট করেছেন : স্বদেশ সময়

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কালীগঞ্জে ২ মাদকসেবীকে কারাদন্ড, চোলাই মদসহ আটক ১

কালীগঞ্জে ২ মাদকসেবীকে কারাদন্ড, চোলাই মদসহ আটক ১