ঢাকা | বঙ্গাব্দ

কিশোরগঞ্জে গাঁজা কারবারির কাছ থেকে ৮ লাখ টাকার মাদক ও ২১ হাজার টাকা উদ্ধার করল র‌্যাব

  • প্রতিনিধির নাম :নিজাম উদ্দীন, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি: | নিউজটি দেখেছেনঃ 116337 জন
কিশোরগঞ্জে গাঁজা  কারবারির কাছ থেকে ৮ লাখ টাকার মাদক ও ২১ হাজার টাকা উদ্ধার করল র‌্যাব ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
ad728
কিশোরগঞ্জ জেলায় মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের একটি দল।

​গোপন সংবাদের ভিত্তিতে ২৯ নভেম্বর ২০২৫ খ্রিষ্টাব্দে সকাল আনুমানিক ১১:১০ ঘটিকায় র‌্যাব-১৪ এর আভিযানিক দল কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার উরদিঘী এলাকায় এই অভিযান পরিচালনা করে।

​অভিযানে মোঃ আলামিন (৪১) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। তার বাড়ি কিশোরগঞ্জ জেলায়।

​গ্রেফতারকৃত মাদক কারবারির হেফাজত থেকে নিম্নলিখিত অবৈধ মালামাল উদ্ধার ও জব্দ করা হয়: অবৈধ মাদকদ্রব্য গাঁজা: ৪০ (চল্লিশ) কেজি ৩৫০ (তিনশত পঞ্চাশ) গ্রাম মাদক বিক্রয়লব্ধ নগদ টাকা: ২১,১৩০/- (একুশ হাজার একশত ত্রিশ) টাকা মাদক ব্যবসার কাজে ব্যবহৃত মোবাইল ফোন: ০১ (এক) টি ​উদ্ধারকৃত বিপুল পরিমাণ অবৈধ মাদকদ্রব্য গাঁজার আনুমানিক বাজার মূল্য ৮,০৭,০০০/- (আট লক্ষ সাত হাজার) টাকা বলে জানিয়েছে র‌্যাব।

​আটককৃত আসামি এবং জব্দকৃত মালামাল সংক্রান্তে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে সিপিসি-২, র‌্যাব-১৪, কিশোরগঞ্জ ক্যাম্পের পক্ষ থেকে জানানো হয়েছে।

নিউজটি পোস্ট করেছেন : মোঃ ফয়েজ উদ্দিন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অনেকে বলে ভোটে এমপি হইছেন আমি বলি, খালি ভোটে এমপি হই নাই, পা

অনেকে বলে ভোটে এমপি হইছেন আমি বলি, খালি ভোটে এমপি হই নাই, পা