ঢাকা | বঙ্গাব্দ

মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে বীরগঞ্জে ২ ঘণ্টা কর্মবিরতি

  • প্রতিনিধির নাম :রনজিৎ সরকার রাজ, বীরগঞ্জ দিনাজপুর জেলা প্রতিনিধি: | নিউজটি দেখেছেনঃ 65906 জন
মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে বীরগঞ্জে ২ ঘণ্টা কর্মবিরতি ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
ad728
মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নসহ ন্যায্য দাবির প্রতি সরকারের দৃষ্টি আকর্ষণের লক্ষ্যে সারাদেশের ন্যায় দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই ঘণ্টার কর্মবিরতি পালন করেছেন সরকারি, বে-সরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক এর টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট কর্মচারীগণ।

রবিবার (৩০ নভেম্বর) সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ফটকের সামনে এই কর্মবিরতি পালন করেন সংশ্লিষ্ট বিভাগের কর্মচারীরা।

কর্মবিরতিতে বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবি জানানো হলেও এখনো তা কার্যকর করা হয়নি। সমযোগ্যতার সকল ডিপ্লোমাধারী’রা ১০ম গ্রেড পেলেও ডিপ্লোমা মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টগন এখনো ১১তম গ্রেডে রয়েছে।  এতে পেশাজীবীদের মধ্যে ব্যাপক হতাশা তৈরি হয়েছে। 

বক্তারা বলেন,৩০ বছর ধরে আমরা এই আন্দোলন চালিয়ে যাচ্ছি। এবার আমাদের ন্যায্য দাবি আদায় করেই ছাড়বো, ইনশাআল্লাহ।

তারা আরও বলেন, চিকিৎসা সেবার মান উন্নয়ন ও কর্মপরিবেশ নিশ্চিতে এই গ্রেড বাস্তবায়ন অত্যন্ত জরুরি। দ্রুত দাবি বাস্তবায়নের জন্য সরকারের প্রতি জোরালো আহ্বান জানান তারা।

এ সময় উপস্থিত ছিলেন, ফার্মাসিস্ট মো. ময়নুল হক, মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব) মো. মোহিবুল আরিফিন, মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব) জীবন চন্দ্র রায়, মেডিকেল টেকনোলজিস্ট (এক্সেরে) মনোরঞ্জন দেব শর্মা ও ফার্মাসিস্ট মুনমুন রায়সহ সরকারি-বে সরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক এর টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টগণ।   মেডিকেল টেকনোলজিস্ট, ফার্মাসিস্টসহ অন্যান্য স্বাস্থ্যকর্মীরাও কর্মসূচিতে সংহতি প্রকাশ করেন।

নিউজটি পোস্ট করেছেন : মোঃ ফয়েজ উদ্দিন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শেবাচিম হাসপাতাল কর্তৃপক্ষের নামে শিক্ষার্থীদের ২৭ লাখ টাকা

শেবাচিম হাসপাতাল কর্তৃপক্ষের নামে শিক্ষার্থীদের ২৭ লাখ টাকা