ঢাকা | বঙ্গাব্দ

দিনাজপুর বীরগঞ্জে ১০ নং মহনপুর ইউনিয়নে সেনপাড়া হরিবাসরে জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মনজুরুল ইসলাম মঞ্জু।

  • প্রতিনিধির নাম :রনজিৎ সরকার রাজ দিনাজপুর প্রতিনিধি : | নিউজটি দেখেছেনঃ 7587 জন
দিনাজপুর বীরগঞ্জে ১০ নং মহনপুর ইউনিয়নে সেনপাড়া হরিবাসরে জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মনজুরুল ইসলাম মঞ্জু। ছবির ক্যাপশন:
ad728
দিনাজপুর বীরগঞ্জ উপজেলার ১০ নং মহনপুর ইউনিয়নের নাপিতপাড়া/সেনপাড়া হরিবাসর ৫ জুলাই রবিবার রাতে হরিবাসর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মনজুরুল ইসলাম মঞ্জু।
এ সময় শুভেচ্ছা বক্তব্য রাখেন "আসন্ন বীরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী", দিনাজপুর জেলা বিএনপির উপদেষ্টা, দিনাজপুর চেম্বার অব কমার্সের পরিচালক মোঃ রেজওয়ানুল ইসলাম (রিজু)।
 এ সময় তার সফরসঙ্গী ছিলেন বীরগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও ৫নং সুজালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী শওকত জুলিয়াস জুয়েল। 
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহনপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শাহিনুর রহমান চৌধুরী শাহিন, মহনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ফেরদৌস মন্ডল সাধারণ সম্পাদক আব্দুল খালেক সহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, মন্দির কমিটির নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিপুল সংখ্যক ভক্তবৃন্দ।

নিউজটি পোস্ট করেছেন : স্বদেশ সময়

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
তারাকান্দায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

তারাকান্দায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত