ঢাকা | বঙ্গাব্দ

টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ৪ কোটি টাকার ইয়াবাসহ মাদক কারবারি আটক

  • প্রতিনিধির নাম : | নিউজটি দেখেছেনঃ 18112 জন
টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ৪ কোটি টাকার ইয়াবাসহ মাদক কারবারি আটক ছবির ক্যাপশন:
ad728

জামাল উদ্দীন, কক্সবাজার জেলা প্রতিনিধি
কক্সবাজারের টেকনাফ উপজেলার কেরুনতলী এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৪ কোটি টাকা মূল্যের ৮০ হাজার পিস ইয়াবা ও একটি প্রাইভেটকার জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় একজন মাদক কারবারিকে আটক করা হয়েছে।
সোমবার (৮ জুন) রাত ২টার দিকে কোস্ট গার্ড স্টেশন টেকনাফ গোপন সংবাদের ভিত্তিতে এ বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে সন্দেহজনক একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ইয়াবার চালান উদ্ধার করা হয়।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, জব্দকৃত ইয়াবা, প্রাইভেটকার এবং আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
তিনি আরও বলেন, মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় কোস্ট গার্ডের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

নিউজটি পোস্ট করেছেন : স্বদেশ সময়

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দিনাজপুর সদর উপজেলার প্রশাসনের আয়োজনে  মাননীয় প্রধানমন্ত্র

দিনাজপুর সদর উপজেলার প্রশাসনের আয়োজনে মাননীয় প্রধানমন্ত্র