ঢাকা | বঙ্গাব্দ

রূপগঞ্জে পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু

  • প্রতিনিধির নাম :মোঃ আবু কাওছার মিঠু, রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ | নিউজটি দেখেছেনঃ 11787 জন
রূপগঞ্জে পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু ছবির ক্যাপশন:
ad728
নারায়ণগঞ্জের রূপগঞ্জে খেলাধুলা করতে গিয়ে পুকুরের পানিতে পড়ে ফারিহা (১২) ও টুম্পা  (৮) নামের দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার(০২ মে) দুপুরে উপজেলার ভুলতা ইউনিয়নের সোনাবো এলাকায় ঘটে এই মর্মান্তিক ঘটনা। নিহত ফারিহা সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার রাফিন নগর এলাকার দ্বীন ইসলামের মেয়ে ও টুম্পা একই এলাকার মাসুদ মিয়ার মেয়ে ফারিয়া। তারা সোনাবো এলাকার আলাউদ্দিন ও মমিন মিয়ার বাড়িতে বসবাস করে আসছেন। 

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা বলেন,দুপুর আনুমানিক দেড়টার দিকে সোনাবো এলাকার মতিন মিয়াদের পুকুরের পাড় খেলাধুলা করছিল শিশু ফারিয়া ও টুম্পা। এক পর্যায়ে তারা পুকুরে পড়ে পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয় কয়েকজন দেখতে পেয়ে আত্মচিৎকার শুরু করেন। পরে স্থানীয়রা ওই পুকুর থেকে শিশু ফারিহা ও টুম্পার মরদেহ উদ্ধার করেন। 

দুই শিশুর মৃত্যুর ঘটনায় পরিবার এবং এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

নিউজটি পোস্ট করেছেন : স্বদেশ সময়

কমেন্ট বক্স
নিয়োগে মেধা, যোগ্যতার সাথে প্রার্থীর নৈতিকতার মান যাচাইয়ের প

নিয়োগে মেধা, যোগ্যতার সাথে প্রার্থীর নৈতিকতার মান যাচাইয়ের প